Wednesday, March 11, 2009
এক্সপি টিপস: আপনার পিসিটি আরো সুন্দর ভাবে চলার জন্য যা প্রয়োজন
[এই লেখাটি ত্রিভুজ এর ব্লগ হতে হুবুহু সংকলিত]
এই পর্বে একগাদা টিপস নিয়ে হাজরি হলাম যা আপনাদের পিসিকে আরো দ্রুতগতির ও সাবলিল ভাবে চলতে সাহায্য করবে।
তাহলে চলুন শুরু করে দেই-
মেইন মেমরী (RAM) থেকে অপ্রয়োজনীয় DLL ফাইলগুলো সরিয়ে ফেলা। বিভিন্ন প্রোগ্রাম ক্রমাগত খুলতে ও বন্ধ করতে থাকলে আপনার মেমরীতে সেগুলোর DLL ফাইলগুরোর কিছু কিছু মেমরীতে থেকে যায়।
যাদের মেইন মেমরী (RAM) কম তাদের জন্য এটি খারাপ প্রভাব ফেলে। পিসিটি পর্যপ্ত মেমরীর অভাবে কিছুটা ধীরগতির হয়ে যা
যাদের মেমরী 512 মেগাবইটের নিচে তারা বেশী সমস্যায় পড়েন এটি নিয়ে। সুতরাং চলুন এর একটি সমাধান করে ফেলি-
১. প্রথমেই আপনার রেজিস্ট্রি ব্যাকআপ নিয়ে নিন। কারন এই পদ্ধতিটি করতে একটু ভুল রেজি: টি ইমপোর্ট করতে হতে পারে।
২. Start Menu গিয়ে Run ক্লিক করে লিখুন regedit৩. ওকে করলেই রেজিষ্ট্রি এডিটরটি ওপেন হবে। সেখানে নিচের মত করে নেভিগেট করুন-HKEY_LOCAL_MACHINE > Software > Microsoft > Windows > CurrentVersion > Explorer > AlwaysUnloadDLL যাদের রেজিস্ট্রিতে AlwaysUnloadDLL key টি নেই তারা এটি বানিয়ে নিতে নিচের পদ্ধতি অনুসরন করুন-
১. Start Menu গিয়ে Run ক্লিক করে regedit লিখে ওকে করুন
২. রেজি: এডিটরে নিচের মত করে নেভিগেট করুন-HKEY_LOCAL_MACHINE > Software > Microsoft > Windows > CurrentVersion > Explorer > (লক্ষ করুন, অনেকের পিসিতে CurrentVersion এবং Current Version নামে দু'টো সেকশান থাকতে পারে। আপনাকে সিলেক্ট করতে হবে CurrentVersion)
৩. ডান প্যানে রাইট ক্লিক করে নতুন একটি DWORD Value বানিয়ে নিন।
৪. তারপর সেটাকে AlwaysUnloadDLL নামে রিনেম করুন
৫. এবার AlwaysUnloadDLL এর ভ্যালু সেট করুন = ১
অনেকের ষ্টার্ট মেনু খুব স্লো কাজ করে। তাদের জন্য -
১. আগের মতই রেজিস্ট্রি এডিটর ওপেন করুন-(Go to Start > Run when the Run box opens type in regedit)
২. নিচের মত নেভিগেট করুন-HKEY_CURRENT_USER > Control Panel >Desktop
৩. ওখানে একটি ভ্যালু রয়েছে MenuShowDelay নামে (না থাকলে বানিয়ে নিতে হবে.. তবে থাকার কথা)
৪.MenuShowDelay তে ক্লিক করে এর ভ্যালু পরিবর্তন করে নিন। সাধারনত তা 300-400 থাকতে পারে। কমিয়ে একদম 0 করে দিন। (অথবা 10-50 এর ভেতরও রাখতে পারেন.. )
৫. রেজি: ক্লোজ করুন ও পিসি রিষ্টাট দিন।উপভোগ করুন দ্রুত গতির স্টার্ট মেনু.....
এক্সপি'র এরর রিপোটিং বন্ধ করুন:
এক্সপি'র সবচেয়ে বিরক্তিকর ব্যাপার সম্ভবত এটাই যে, ব্যাটা কিছু থেকে কিছু হলেই তার আম্মুর কাছে নালিশ করতে চায়.. মানে মাইক্রসফটে এরর রিপোর্ট পাঠাতে চায়... বিলগেটস দুনিয়ার তাবৎ পিসি ব্যাবহারকারীকে তার সফটওয়্যারের টেষ্ট রান কর্মী ভাবেন কিনা কে জানে.. যাই হোক, এটার একটি বিহিত করি-
1. মাই কম্পিউটারে রাইট ক্লিক করুন
2. Properties সিলেক্ট করুন
3. Advanced tab এ ক্লিক করে দেখুন Error Reporting অপশন পাবেন
4. Disable Error Reporting সিলেক্ট করে ওকে করুন।হয়ে গেল...(তবে But notify me when critical errors occur অপশনটা রাখা উচিত বলে মনে করি আমি। তাতে আপনার পিসির সাস্থ্যগত কোন সমস্যা থাকলে ধরা পড়বে। মানে প্রচুর পরিমানে এই এরর দিতে থাকলে বুঝবে পিসি'র পেছনে আজাইরা কয়েকটা ঘন্টা (ডেভেলপারদের জন্য একদিন বা তারও বেশী) নষ্ট করার সময় হইছে...)
Swap File অপটিমাইজ করে পিসির পারফরমেনস বাড়িয়ে নিন:
যাদের 256 মেগাবাইট এর বেশী র্যাম রয়েছে তারা এটি করে দেখুন। এটি আপনার পিসিতে Swap File ব্যাবহার করার আগে যতটা সম্ভব র্যাম ব্যাবহার করে নিবে। মানে শুধু খুব ঠেকায় পড়লে Swap File ব্যাবহার করবে। Swap File আপনার কাজকর্মের গতি অনেক কমিয়ে দেয়... সুতরাং এটি ট্রাই করে দেখুন কতটুকু বাড়ে আপনার পিসি'র পারফরমেনস।
1. Start Menu তে অবস্থিত Run কমান্ডে চলে যান।
2. টাইপ করুন msconfig তারপর ওকে করুন
3. মেনুকনফিগ লোড হলে SYSTEM.INI ট্যাবে ক্লিক করুন।
4. 386enh এক্সপান্ড করতে '+' এ ক্লিক করে যেতে থাকুন
5. Next এ ক্লিক করুন
6. New ক্লিক করুন
7. যে খালি বক্সটি দেখতে পাবেন, সেটিতে লিখুন ConservativeSwapfileUsage=1
8. ওকে করে পিসি রিস্টাট দিন।
দেখুন কিছুক্ষন কাজ করে... পিসি'র পারফরমেনস অনেকটা বেড়ে যাবে এতে... তবে যার RAM যত বেশী, সে তত বেশী অনুভব করতে পারবে।
ভিজুয়্যাল ইফেক্টস বন্ধ করে পারফরমেনস বাড়ানো:
চক চক করলেই সোনা হয় না, এই থিউরীতে বিশ্বাসী হলে এটি করে দেখতে পারেন। ফাটাফাটি ভিজুয়্যাল ইফেক্টস দেখার চাইতে যারা দরকারী কাজগুলো সুন্দর ভাবে সমাধানে আগ্রহী তারা নিচের ধাপগুলো অতিক্রম করতে পারেন।
1. My Computer এর উপর রাইট ক্লিক করুন
2. Properties সিলেক্ট করুন
3. Advanced ট্যাবে ক্লিক করুন
4. Performace এর Settings এ ক্লিক করুন
5. Visual Effects থেকে নিচের অপশনগুলো আনচেক করে দিন-Shadows under menusShadows under mouse pointersShow transluscent selection rectangleUse drop shadows for icons labels on desktopUse visual styles on windows and buttons
6. Adjust for Performance করে বের হয়ে যান...পিসি রিস্টাট দিন.... উপভোগ করুন স্মুথ কম্পিউটিং......(এখনকার বেশীর ভাগ পিসিরই ক্ষমতা এত বেশী যে, এটি না করাই ভাল। তবে পুরোন কম্পিউটারে যারা এক্সপি ব্যবহার করছেন, তাদের জন্য এটি মাস্টহ্যাভ...)
Last access update স্টাম্প বন্ধ করে সিস্টেম পারফরমেন্স বাড়িয়ে নিন-
আপনার পিসিটির ডিস্ক ড্রাইভ যদি NTFS করা থাকে তাহলে আপনি যতবার আপনার কোন ডাউরেক্টরিতে প্রবেশ করে থাকেন, ততবার আপনার অপারেটিং সিষ্টেমটি সেই ডাউরেকটরি (যাকে আমরা ফোলডার নামে চিনে থাকি) ও তার সাব-ডাইরেকটরিগুলো আপডেট করে date of access নির্ধারন করার জন্য। যদি আপনার কোন ডাইরেকটরিতে অনেকগুলো সাব-ডাইরেকটরি থেকে থাকে তাহলে সবগুলো সাব-ডাইরেকটরি আপডেট করতে গিয়ে কি অবস্থা হয় চিন্তা করুন।সুতরাং চলুন এটি থেকে বাঁচার চেষ্টা করি।
এই প্রক্রিয়াটি ডিজেবল করে দিতে-
1. রেজি: এডিটর ওপেন করুন
2. রেজি:-তে ব্রাউজ করুন-
HKEY_LOCAL_MACHINES\System\CurrentControlSet\Control\FileSystem
3. একটি নিউ DWORD value যুক্ত করুন যার নাম হবে NtfsDisableLastAccessUpdate
4. এতে ভ্যালু হিসেবে সেট করুন 1
5. রেজি: এডিটর বন্ধ করে পিসি রিষ্টার্ট করুন।মাইকম্পিউটারে ঢুকে ব্রাউজ করুন আপনার ড্রাইভগুলো। দেখুন কোন পরিবর্তন ধরতে পারছেন কিনা।
'উইন্ডোজ সিকিউরিটি এলার্ট' নামক অদ্ভুত বিরক্তিকর বস্তুটা যেভাবে সরাবেন-
১) আইকনটির উপর ডান বাটন চেপে Open Security Tools দিন
২) বা'পাশে মেনুতে খুঁজে পাবেন Change the way security Center alerts me
৩) ওপেন করে সবগুলো চেক বক্স আনচেক করে ওকে করুন।আপনার কম্পিউটারে 'এখুনি বিন লাদেন বোমা হামলা করতে পারে' টাইপ সতর্কবার্তা(!) দেখানো বন্ধ হবে... অপ্রয়োজনীয় সার্ভিসগুলো বন্ধ করে পিসির পারফরমেন্স বাড়িয়ে তুলুন- (এই অংশটুকু একেবারে নবীনদের না পড়ার জন্য পরামর্শ দেয়া হলো)Start মেনু থেকে Control Panel ওপেন করে Administrative Tools আইকনে ডাবল ক্লিক করুন। Services নামে একটি আইকন দেখতে পাবেন।
ওপেন করলেই পেয়ে যাবেন আপনার কম্পিউটারের সমস্ত সার্ভিসেস। লক্ষ করুন আপনি ব্যবহার করছেন না এরকম অনেক সার্ভিস ওখানে চলছে। একে একে বন্ধ করে দিন.. সিস্টেম অনেক দ্রুত গতিতে চলবে।
ধরুন আপনার পিসিতে একটি এপাচি ওয়েব সার্ভার রয়েছে যা আপনি সবসময় ব্যবহার করেন না। কিন্তু প্রতিবার পিসি খোলার সাথে সাথে এটি চলতে শুরু করে। সুতরাং সেটিকে যেভাবে বন্ধ রাখতে পারেন-
১) Apache2.2 নামের সার্ভিসের উপর ডাবল ক্লিক করুন। এর প্রোপার্টিজ চলে আসবে।
২) Apache2.2 'র প্রোপার্টিসে Startup Type সিলেক্ট করুন Manual৩) সার্ভিসটি রানিং থাকলে Stop বাটনে ক্লিক করে বন্ধ করে দিন।এরপর প্রতিবার পিসি রিস্টার্ট দিলে এটি রান করবে না।একই নিয়মে যেকোন সার্ভিসকে অটো রান হওয়া বন্ধ করা যায়।ঠিক কি কি সার্ভিস বন্ধ করে দেয়া যেতে পারে তা যারা বুঝতে পারবেন না, তাদের জন্য নিচে কিছু বর্ননা। যেসব সার্ভিসকে Manual করে দিতে পারেন--
Autometic Updates (অটো উইন্ডোজ আপডেট সার্ভিস)-
Error Reporting Service (মাইক্রোসফটের কাছে নালিশ জানায় যে ব্যটা)-
Fax (যারা Fax ব্যবহার করেন না, তারা বন্ধ করুন)-
Help and Support (আমার বিশ্বাস শতকরা .০১% মানুষও এই সার্ভিস ব্যবহার করে না। সুতরাং বন্ধ করে সিস্টেম রিসোর্স রক্ষা করতে পারেন।)-
Indexing Service (যাদের কনফিগার একটু খারাপ তারা বন্ধ করে রাখতে পারেন)-
Intel(R) PROSet/Wireless Event Log-
Intel(R) PROSet/Wireless Registry Service-
Intel(R) PROSet/Wireless Service-
Intel(R) PROSet/Wireless SSO Service(যারা ল্যাপটপ ব্যবহার করেন, তারা এধরনের কিছু সার্ভিস পাবেন।যদি আপনি Wireless নেটওয়ার্ক ব্যবহার না করেন, বন্ধ করে রাখুন।)-
mysql (মাইএসকিউএল সার্ভার.. প্রতিদিন ব্যবহার না করলে বন্ধ রাখুন)-
Print Spooler (প্রিন্টার ব্যবহার না করলে এটি রাখার কোন মানে হয় না)-
Security Center (প্রথমে যেটির কথা বলেছিলাম)-
System Event Notification (সাধারন ব্যবহাকারীরা বন্ধ করে দিতে পারেন)-
Task Scheduler (বেশীর ভাগই এটির ব্যবহার জানেন না বা ব্যাবহার করেন না.. সুতরাং বন্ধ রাখতে পারেন)-
Windows Firewall/Internet Connection Sharing (ICS) (বন্ধ করে দিন যদিনা নেট শেয়ারিং না করে থাকেন)-
Wireless Zero Configuration (Wireless ব্যবহার না করলে বন্ধ রাখতে পারেন...)
কিছু সার্ভিসকে Manual না করে একদম Disabled করে রাখাই উত্তম।
সেরকম কিছু সার্ভিস--
Event Log (কখন উইন্ডোজের পেট ব্যাথা হয়েছে, কখন ঘুমাতে সমস্যা হয়েছে ইত্যাদি হাবিজাবি সব লগ করে আপনার পিসিকে স্লো করে দেয় এই বিটকেলটা... তবে সিস্টেম এডমিনদের জন্য এটি কাজের জিনিষ)-
Messenger (সাধারন ব্যবহারকারীদের প্রয়োজন নেই এটির)-
System Restore Service (এটি আপনার সিস্টেমকে নিজে নিজে অটো রিস্টোর হয়ে কিছু কিছু সমস্যার সমাধান করে দেয় ঠিকই, কিন্তু প্রচুর রিসোর্স খেয়ে বসে থাকে। যদি আপনি উড়াধুরা ব্যবহাকারী না হয়ে থাকেন তাহলে বন্ধ করে রাখতে পারেন। এটি বন্ধ করে আপনার পিসির অনেক রিসোর্সকে বাঁচিয়ে দিতে পারেন।)-
Terminal Services (সাধারন ব্যবহাকারীরা নিশ্চিন্তে এটি ডিসেবল করে দিন.. )সবগুলো শেষ করে পিসি রিষ্টার্ট দিন... পার্থক্য নিজেই বুঝতে পারবেন.... (মনের ভুলে দরকারী কোন সার্ভিস বন্ধ করার কারনে সিস্টেম ঠিক মত বুট না করলে বুটিংয়ের সময় F5 চেপে সেফ মুডে গিয়ে অটো চালু করে নিতে পারেন।)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment